Track Order
🛡️ Client Verification Portal

ক্লায়েন্ট সিকিউরিটি ও ফ্রড চেক

অ্যানিমেশন বা ভয়েসওভার প্রজেক্ট শুরু করার পূর্বে ক্লায়েন্টের ফোন নম্বর বা ফেসবুক লিঙ্ক দিয়ে ডাটাবেজ যাচাই করুন।

লোকাল ক্লায়েন্টের কাজ শুরুর পূর্বে জরুরি সতর্কতা

প্রতারণা ও পেমেন্ট জটিলতা এড়াতে নিচের বিষয়গুলো নিশ্চিত হয়ে প্রজেক্ট চূড়ান্ত করুন

✍️ Script Writer

স্ক্রিপ্ট রাইটারদের জন্য

  • আইডিয়া ও টোন কনফার্মেশন: স্ক্রিপ্টের জনরা (কমেডি, হরর নাকি শিক্ষণীয়) এবং ভিডিওর ব্যাপ্তি (মিনিট/ওয়ার্ড কাউন্ট) শুরুতেই লিখিতভাবে চূড়ান্ত করুন।
  • অ্যাডভান্স ছাড়া কাজ নয়: অন্তত ৩০%–৫০% অগ্রিম পেমেন্ট ছাড়া সম্পূর্ণ ড্রাফট হ্যান্ডওভার করবেন না।
  • সর্বোচ্চ ২টি রিভিশন: ফাইনাল ড্রাফটের পর সর্বোচ্চ ১–২ বার ছোটখাটো পরিবর্তনের সুযোগ রাখুন, স্ক্রিপ্টের মূল কাঠামো বদলালে আলাদা চার্জ ধরুন।
  • অসম্পূর্ণ ফাইল প্রিভিউ: পুরো পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ স্ক্রিপ্টের বদলে কেবল প্রথম অর্ধেক বা ওয়াটারমার্ক করা ফাইল দিন।
🎙️ Voice Artist

ভয়েস আর্টিস্টদের জন্য

  • স্ক্রিপ্ট ১০০% লক করুন: রেকর্ডিংয়ের পর স্ক্রিপ্টের শব্দ বদলালে নতুন চার্জ প্রযোজ্য—এটা আগেই মেসেজে জানিয়ে দিন।
  • ৫০% অ্যাডভান্স নিন: বিকাশ/নগদ বা ব্যাংকে অন্তত ৫০% অগ্রিম নিশ্চিত না করে ভয়েস পাঠানো থেকে বিরত থাকুন।
  • রিভিশন লিমিট: নিজের উচ্চারণে ভুল থাকলে ফ্রি কারেকশন, কিন্তু ক্লায়েন্ট স্ক্রিপ্ট বা টোন বদলালে রি-টেক চার্জ রাখুন।
  • অডিও কিস্তিতে দিন: পুরো পেমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত সম্পূর্ণ অডিও একসাথে দেবেন না; কোয়ালিটি যাচাইয়ের জন্য শুরুতে সর্বোচ্চ ২–৩ মিনিটের ক্লিপ দিন।
🎨 Character Designer

ক্যারেক্টার ডিজাইনারদের জন্য

  • আর্টস্টাইল রেফারেন্স: ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ৩–৪টি রেফারেন্স ছবি দেখে কালার ও আর্টস্টাইল শুরুতেই লক করে নিন।
  • লেয়ারিং ও ফরম্যাট: রিগিংয়ের জন্য প্রতিটি অঙ্গ আলাদা লেয়ারে লাগবে কি না এবং সোর্স ফাইল ফরম্যাট (AI/FLA) আগেই ঠিক করুন।
  • ধাপে ধাপে অনুমোদন: রাফ স্কেচ বা লাইনার্ট ক্লায়েন্টকে দেখিয়ে কনফার্ম করান, এরপরই ফাইনাল কালারিং ও ভেক্টরে যান।
  • সোর্স ফাইল ডেলিভারি: সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার হওয়ার পরেই সোর্স ফাইল দিন; পেমেন্টের আগে শুধু লো-রেজোলিউশন ওয়াটারমার্ক প্রিভিউ দিন।
🎬 2D Animator

২ডি অ্যানিমেটরদের জন্য

  • ফাইনাল অডিও ও স্ক্রিপ্ট: চূড়ান্ত ভয়েসওভার ট্র্যাক ও স্টোরিবোর্ড ছাড়া কাজ শুরু করবেন না; ভয়েস বদলালে পুরো সিন নষ্ট হয়।
  • কাজের পরিধি (Scope): সিনে কয়টি ক্যারেক্টার থাকবে ও অ্যাক্টিং কতটা ডিটেইলড হবে, তার ওপর ভিত্তি করে বাজেট ফিক্স করুন।
  • রেজোলিউশন ও রেশিও: ক্লায়েন্টের প্রজেক্ট ল্যান্ডস্কেপ (16:9) নাকি রিলস/শর্টস (9:16) হবে, তা প্রজেক্টের শুরুতেই জেনে নিন।
  • ভিডিও ওয়াটারমার্কিং: বকেয়া পেমেন্ট পরিশোধ না করা পর্যন্ত প্রিভিউ ভিডিওর ঠিক মাঝখানে বড় করে ওয়াটারমার্ক দিয়ে ড্রাইভ লিংক পাঠান।

নতুন কোনো প্রতারকের তথ্য রিপোর্ট করতে চান?

কোনো ক্লায়েন্ট কাজ়় করি়য়ে পেমেন্ট না দিলে বা প্রতারণা করলে প্রমাণসহ আমাদের জানান। 🔒 তথ্যদাতার পরিচয় ১০০% গোপন রাখা হবে

WhatsApp-এ রিপোর্ট করুন

প্রতারক ক্লায়েন্ট রিপোর্ট করুন

কোনো ক্লায়েন্ট কাজ করিয়ে পেমেন্ট দেয়নি বা প্রতারণা করেছে? বিস্তারিত তথ্য ও চ্যাট প্রমাণসহ সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে জানান।

🔒 আপনার ও তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে