১.
প্রতারণা মুক্ত পলিসি: কোনো স্ক্রিপ্ট রাইটারের বিরুদ্ধে ক্লায়েন্টের সাথে যেকোনো প্রকার প্রতারণা বা স্ক্যামের প্রমাণ পাওয়া গেলে ওয়েবসাইট থেকে তাৎক্ষণিকভাবে তার প্রোফাইল রিমুভ করে দেওয়া হবে।
২.
মৌলিক গল্প ও কপিরাইট: স্ক্রিপ্ট বা স্টোরি অবশ্যই নিজস্ব এবং ১০০% কপিরাইট ও চুরিমুক্ত হতে হবে। অন্য কারও গল্প বা স্ক্রিপ্ট হুবহু কপি করে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩.
সময়নিষ্ঠতা ও দৃশ্য সংশোধনে সহযোগিতা: নির্ধারিত ডেডলাইনের মধ্যে ফাইনাল স্ক্রিপ্ট সাবমিট করতে হবে এবং অ্যানিমেশন বা ডিরেকশনের প্রয়োজনে সিন কারেকশন ও রিভিশন দেওয়ার মানসিকতা থাকতে হবে।
৪.
মার্কেট নষ্ট করা থেকে বিরত থাকুন: আপনার কোনো কার্যক্রমে যদি মনে হয় আপনার দ্বারা মার্কেট নষ্ট হচ্ছে (যেমন : কম টাকায় কাজ করা, অশোভন আচরণ, কথায় আর কাজে মিল না থাকা) তাহলে বিনা নোটিশে আপনার প্রোফাইলটি রিমুভ করে দেয়া হবে।