আসসালামু আলাইকুম
আমি ইকরাম হোসেন, একজন প্রফেশনাল Voice Over Artist। গত ৭ বছর+ ধরে Voice Over এর সাথে যুক্ত আছি। গল্প, অ্যানিমেশন, বিজ্ঞাপন, ডকুমেন্টারি ও বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টের জন্য আমি কাজ করি।
ভয়েস মড্যুলেশন, টোন, উচ্চারণ, টাইমিং ও আবেগের সঠিক প্রয়োগের মাধ্যমে প্রতিটি স্ক্রিপ্ট ও চরিত্রকে আরও জীবন্ত করে তোলাই আমার মূল লক্ষ্য। শ্রোতার কাছে একটি গল্প বা বার্তাকে স্বাভাবিক, আকর্ষণীয় ও প্রভাবশালীভাবে পৌঁছে দেওয়ার জন্য আমি কণ্ঠের যথাযথ ব্যবহার নিশ্চিত করি।
২০ থেকে ২৫ বছর
ভয়েজ শুনুন৩০ থেকে ৩৫ বছর
ভয়েজ শুনুন৪০ থেকে ৪৫ বছর
ভয়েজ শুনুন৫০ থেকে ৫৫ বছর
ভয়েজ শুনুন৬০ থেকে ৭০ বছর
ভয়েজ শুনুনNaration(কথক)
ভয়েজ শুনুন
নদীতে ভেসে ওঠা অজ্ঞাত তরুণী ও রহস্যময় তাবিজের গল্প
বনে শিয়াল পণ্ডিতের পাঠশালা ও পশুপাখিদের মজার কাণ্ড
একটি অভিশপ্ত বিল ও রহস্যময় কালো ফুলের রোমাঞ্চকর কাহিনী
ড্রিম চয়েজ খেলনার দোকানের পুরনো রহস্য ও অভিশপ্ত পিয়ানো
লোভী হোটেল মালিক ও কাকার জাদুকরী খাসির মাংসের কাহিনী
কঠোর পরিশ্রম ও ভাগ্যের পরিবর্তনের চমৎকার বাংলা গল্প
রমেশের পুরির দোকানের পেছনে লুকিয়ে থাকা অদ্ভুত রহস্য
বনের ভণ্ড শিয়াল ডাক্তার ও পশুপাখিদের মজার অভিজ্ঞতা
নাগরাজ ও নাগরানী রোহিণীর রোমাঞ্চকর রূপকথার কাহিনী
পুরনো ডোবার ধারে অদ্ভুত ঝাঁপি ও ভয়ংকর ভূতের গল্প
রহস্যময় অতিপ্রাকৃতিক ঘটনা ও ইসলামিক ভূতের কাহিনী
পরিবার ও আত্মত্যাগের এক অনন্য শিক্ষণীয় গল্প
“আপনার ভয়েস নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর ও শ্রুতিমধুর। আপনার কণ্ঠে একদিকে যেমন সাবলীলতা ও প্রাণবন্ততা রয়েছে, অন্যদিকে প্রতিটি কাজ আপনি অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে করেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আপনি কাজের প্রতি দায়িত্বশীল এবং একজন অত্যন্ত সৎ ও ভালো মনের মানুষ। ভয়েস দেওয়ার ক্ষেত্রে উপস্থাপন, আবেগ ও কণ্ঠের ব্যবহার সত্যিই প্রশংসনীয়। আপনার সঙ্গে কাজ করে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে।”
“তার সাথে কাজ করার অভিজ্ঞতা সত্যিই খুব ভালো ছিল। কাজের বিষয়ে তিনি খুব যত্নশীল ও দায়িত্বশীল। ভয়েস দেওয়ার সময় আমার প্রয়োজন ও নির্দেশনা সুন্দরভাবে বুঝেছেন। ভয়েস কোয়ালিটি খুব ভালো এবং 2D কার্টুনের জন্য বেশ মানানসই। কাজের সময়ও তিনি খুব সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আবারও তার সাথে কাজ করতে অবশ্যই ভালো লাগবে।”
“আপনার ভয়েস খুবই ভালো ভাই। স্টোরির এক্সপ্রেশন ও ইমোশনের সাথে খুব সুন্দরভাবে মিল থাকে। সময়মতো যেকোনো ভয়েস ডেলিভারি পাওয়া যায়। প্রফেশনাল ভয়েস অনুযায়ী প্রাইস রেঞ্জও অনেক সাশ্রয়ী।”
“আপনার কাজ ভালো ভাই, ভয়েস অনেক ভালো লাগে। যেহেতু আমি ভৌতিক কার্টুন বানাই তাই আমার ক্যারেক্টার আর সিচুয়েশনের সাথে বেশ মানিয়ে যায়। আপনার কথা ও কাজে পুরোপুরি মিল থাকে এবং খুব দ্রুতই কাজ জমা দেন।”
“আপনার ভয়েসে নিঃসন্দেহে আলাদা একটা আকর্ষণ আছে। চরিত্রের সঙ্গে কণ্ঠের আবেগ, টোন ও এক্সপ্রেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। বিশেষ করে কার্টুন চরিত্রে আপনার ভয়েস বেশ প্রাণবন্ত ও মানানসই লাগে। একজন অ্যানিমেটর হিসেবে আপনার ভয়েস আমার কাজকে আরও জীবন্ত করে তোলে। সত্যিই প্রশংসনীয় কাজ!”